হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে সোমবার (২৫ আগস্ট) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের উপস্থিতিতে পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, পর্যবেক্ষক সদস্য গ্রহণ, স্থায়ী ভবন, সদস্যদের উপহার প্রদান এবং কল্যাণমূলক কার্যক্রমসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সাধারণ সম্পাদক খন্দকার আরিফের উপস্থাপনায় আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মনজুর আলম পাটওয়ারী ও গীতা থেকে পাঠ করেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাস। এসময় বক্তব্য রাখেন, সমন্বয় কমিটির আহবায়ক জহিরুল ইসলাম লিটন, যুগ্ম আহবায়ক মুন্সী মোহাম্মদ মনির, সদস্য সচিব এসএম চিশতী ও সদস্য কাজী হারুন অর রশিদ।
এসময় আরো বক্তব্য রাখেন, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন হীরা ও পাপ্পু মাহমুদ, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, প্রচার সম্পাদক আলমগীর কবির, কার্যকরি সদস্য খালেকুজ্জামান শামীম, কামরুজ্জামান টুটুল, মেহেদী হাসান সর্দার, এনায়েত মজুমদার ও সাইফুল ইসলাম সিফাত প্রমুখ। এসময় সকল পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, হাজীগঞ্জ প্রেসক্লাবের সদস্য পদে ১৭ জন আবেদন করেন। এর মধ্যে যাচাই-বাছাই কমিটি ১০ জনকে পর্যবেক্ষক সদস্য পদে অর্ন্তভুক্তকরণে জন্য সুপারিশ করেন। পরবর্তীতে সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে আরো দুইজন আপিল করেন। সভায় তাদেরকে পর্যবেক্ষক সদস্য পদে অর্ন্তভুক্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী পর্যবেক্ষক পদে অর্ন্তভুক্ত হওয়ার ২ বছর পর তারা সহযোগী সদস্য হবেন এবং সহযোগী সদস্য অর্ন্তভুক্ত হওয়ার একবছর পার হলে তারা সাধারণ সভায় উপস্থিত এক তৃতীয়াংশ সদস্যের সম্মতিতে প্রেসক্লাবের সম্মানিত সদস্য হিসেবে অর্ন্তভুক্ত হবেন।




















