চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
২৫ আগস্ট ২০২৫ তারিখ ভোরে (০৩:৫৫ মিনিটে) স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে পশ্চিম লাডুয়া এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে আজার (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
অভিযানের সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদক ও মোবাইলসহ গ্রেফতারকৃত ব্যক্তিকে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এই অভিযান যৌথ বাহিনীর চলমান মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়।




















