ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার সোনাতলায় স্বপ্ন ছোয়া ক্লাবের আয়োজনে মিনিবার ফুটবল ফাইনাল ও বাউল সন্ধ্যা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:১৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • 312

 বগুড়ার সোনাতলা উপজেলার কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বপ্ন ছোয়া ক্লাবের উদ্যোগে সোমবার (২৫ আগস্ট) রাতে অনুষ্ঠিত হয়েছে মিনিবার ফুটবল ফাইনাল খেলা ও বাউল সন্ধ্যা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাতলা পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শেখ। প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সিনিয়র সভাপতি ও জিয়া পরিষদ উপজেলা শাখার সভাপতি একেএম আহসানুল মোমেনীন সোহেল। বক্তব্যে তিনি বলেন, “একমাত্র খেলাধুলাই পারে যুব সমাজকে মাদকমুক্ত রাখতে। আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একটি করে স্পোর্টিং ক্লাব গঠন করা হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের  প্রধান পৃষ্ঠপোষক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক। বিশেষ অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন সোনাতলা পৌরসভার উপ-প্রকৌশলী আবু শাহিন, বিএনপি নেতা জহুরুল ইসলাম শেফা, আনিছুর রহমান, থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, পৌর বিএনপির নেতা আসিকুর রহমান মুন্না, যুবদল নেতা হারুন অর রশিদ, মাহমুদুর রহমান রনি, উজ্জল হোসেন খোকন, ছাত্রদল নেতা সাজ্জাদুর রহমান চাঁদ, বকুল ইসলাম, নাসির উদ্দিন তাকবীর, স্বপ্ন ছোয়া ক্লাবের উপদেষ্টা এমআর হাসান রিয়াদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

ফাইনাল খেলায় আগুনিয়া তাইড় বনাম নট বিহারী স্মৃতি সংঘ চমরগাছা মুখোমুখি হয়। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে খাসি এবং পরাজিত দলের হাতে রাজহাঁস তুলে দেন।
খেলা শেষে অনুষ্ঠিত বাউল সন্ধ্যায় স্থানীয় শিল্পীরা মনোমুগ্ধকর গান পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।

শামীম হোসেন সুজন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বগুড়ার সোনাতলায় স্বপ্ন ছোয়া ক্লাবের আয়োজনে মিনিবার ফুটবল ফাইনাল ও বাউল সন্ধ্যা

আপডেট : ১২:১৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫