সরকারি উদ্যোগে বগুড়ার সোনাতলায় উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও সরকারি জলাশয়ে ৩৪৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুজ্জামান, মহিলা বিষয় কর্মকর্তা মাইনুল হক, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রোকসানা, পৌর বিএনপির নেতা নোবেল, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সেলিম রেজা বাবলা, যুবদল নেতা মাহমুদুর রহমান রনি প্রমুখ।




















