ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক  নি”হ’ত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:১০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • 26

চাঁদপুরের হাজীগঞ্জে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সম্মুখে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেলের চালক সাগর সাহা (২০) নিহত হয়েছে। সাগর হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল গ্রামের সঞ্জয় সাহার ছেলে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে হাজীগঞ্জ থেকে রামগঞ্জ যাওয়ার পথে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সম্মুখে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার জানান,সাগর হাসপাতালে আনার পূর্বে মৃত্যুবরণ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,রাতের অন্ধকারে একটি মোটরসাইকেল হাজীগঞ্জের দিক থেকে রামগঞ্জের দিকে যাচ্ছিলো আর কাভার্ড ভ্যানটি হাজীগঞ্জ বাজারের দিকে আসছিলো। হঠাৎ দ্রুতগতির মোটর সাইকেল কাভার্ড ভ্যানের সামনে এসে পড়ে। এতে ঘটনাস্থলে সাগর সাহা মৃত্যুবরণ করেন। আরেকজন আহত হয়। আহত ও নিহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান,আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক  নি”হ’ত

আপডেট : ১১:১০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫