ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে বকুল তোলা দিঘীতে বি”ষ প্রয়োগে কোটি টাকার ক্ষয়ক্ষতি

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:২৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • 38

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের গোপাল বাড়ি সংলগ্ন (বকুল তলা) দিঘীতে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় মাছ চাষী ইমাম হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ আগষ্ট (বৃহস্পতিবার) আনুমানিক রাত ১১:৫০ মিনিটে দিঘীর পাহারাদার ভুক্তভোগী ইমাম হোসেন কে বিষ প্রয়োগের বিষয়টি অবগত করেন। ইমাম হোসেন ঘটনাটি শুনে সাথে সাথে দিঘীর পাড়ে গিয়ে দেখেন দিঘির মাছ মরিয়া ভাসিয়া উঠেছে।

বিষ প্রয়োগের ফলে বিভিন্ন প্রজাপতির মাছ আনুমানিক ৮০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে প্রাথমিক ধারণায় জানা গেছে।

দীর্ঘদিন ধরে বকুল তলা দিঘীতে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন স্হানীয় বাসিন্দা ইমাম হোসেন।

হঠাৎ গত বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা দিঘীতে বিষ প্রয়োগ করলে রাতেই ভেসে ওঠে বিপুল পরিমাণ মৃত মাছ। খবর পেয়ে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়।

ক্ষতিগ্রস্ত এ উদ্যোক্তা জানান, এ দিঘীতে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ মাছ ছিল। এক রাতে সব মাছ মরে যাওয়ায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা প্রশাসনের কাছে ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী ইমাম হোসেন, দিঘিতে বিষ প্রয়োগ করে ক্ষয়ক্ষতির বিষয়টা উল্লেখ করে (২৯ আগষ্ট) শাহরাস্তি মডেল থানায় একটি অভিযোগ করেন।

শাহরাস্তি থানা পুলিশ জানায়, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, সঠিক তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তিতে বকুল তোলা দিঘীতে বি”ষ প্রয়োগে কোটি টাকার ক্ষয়ক্ষতি

আপডেট : ০৫:২৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫