হাইমচর উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতায় আজ ভোর রাত ০১:০৫ ঘটিকায় ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের সমন্বয়ে হাইমচরের আলগী এলাকায় অভিযান পরিচালিত হয়।
অভিযানে আটক মাদক ব্যবসায়ী মোঃ জসিম ভূঁইয়া (৪০) কে হাইমচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবা ও মোবাইল ফোন পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য থানায় জমা দেওয়া হয়েছে।




















