সাবেক ডাকসু ভিপি ও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা নুরুল হক নূরের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সোনাতলা উপজেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার (৩০শে আগস্ট) সন্ধ্যায় উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল।
উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক শাহারুল ইসলাম লাজুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা হামলার তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ হামলার সাথে জড়িত সেনা সদস্য ও পুলিশ সদস্যসহ সকল অভিযুক্তের দ্রুত বিচার এবং জাতীয় পাটিকে নিষিদ্ধ করার দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন—উপজেলা গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ জাফর, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মহিদুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব জিহাদ ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কর্মী-সমর্থক বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।




















