ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভিপি নূর ও দলীয় নেতাকর্মীদের সুস্থতা কামনায় হাজীগঞ্জে দোয়া ও মিলাদ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৩১:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • 28
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর এবং দলীয় নেতাকর্মীদের উপর সাম্প্রতিক হামলায় গুরুতর আহতদের দ্রুত সুস্থতা কামনা করে হাজীগঞ্জে দোয়া ও মিলাদের আয়োজন করেছে ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ।
রবিবার (৩১ আগস্ট) বাদ মাগরিব হাজীগঞ্জ মডেল মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ধর্মপ্রাণ মুসল্লি এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের পেশ ইমাম। তিনি আহত সকল নেতাকর্মীদের সুস্থতা এবং দেশের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।
ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নিরব আহমেদ, সাধারণ সম্পাদক সাকিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ, সহ-সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ প্রতিনিধি মাহমুদুল মাহিম, নূর ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, “গণঅধিকার পরিষদ সবসময় জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সোচ্চার। এই দোয়া মাহফিলের মাধ্যমে আমরা শুধু ভিপি নূরসহ আহতদের সুস্থতা কামনা করছি না, বরং অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার করছি।”
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ভিপি নূর ও দলীয় নেতাকর্মীদের সুস্থতা কামনায় হাজীগঞ্জে দোয়া ও মিলাদ

আপডেট : ০৭:৩১:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫