ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের নিউ সেবা ফিজিওথেরাপি সেন্টারে প্রবীণ কর্মী ফজিলাতুন্নেছার বিদায় সংবর্ধনা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৩৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • 32

চাঁদপুরের হাজীগঞ্জ কচুয়া সড়কে অবস্থিত নিউ সেবা ফিজিওথেরাপি সেন্টারের প্রবীণ কর্মী ফজিলাতুন্নেছাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির হলরুমে এক অনাড়ম্বর কিন্তু আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিউ সেবা ফিজিওথেরাপির স্বত্বাধিকারী শোয়েইবুল ইসলাম। শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানের কর্মীরা।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. জান্নাত আরা ইসলাম জুমু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. মেহেদী হাসান, ডা. পারভেজ, পাঞ্জুরি স্কুলের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ এবং হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন।

বক্তারা বলেন, ফজিলাতুন্নেছা তাঁর কর্মজীবনে নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি শুধু একজন কর্মী নন, বরং নিউ সেবা ফিজিওথেরাপি পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তাঁর অবদান প্রতিষ্ঠানের সেবাকে আরও সমৃদ্ধ করেছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী কর্মী ফজিলাতুন্নেছাকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় সহকর্মীরা আবেগঘন পরিবেশে তাঁর সঙ্গে কাজের স্মৃতি তুলে ধরেন এবং সুস্থ, সুন্দর ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংবাদিক সাইফুল ইসলাম, ব্যবসায়ী জসিম, ইমাম হোসেন শেখ, আলী সহজ স্থানীয় ব্যবসায়ী রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ২০০৯ সালে নিউ সেবা ফিজিওথেরাপি সেন্টারের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই স্থানীয়দের স্বাস্থ্যসেবায় প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ফজিলাতুন্নেছা প্রায় পাঁচ বছর নিষ্ঠার সঙ্গে এই প্রতিষ্ঠানে কাজ করেন। বিদায় উপলক্ষে তাঁকে “পরিবারের সোনালী স্মৃতি” হিসেবে অভিহিত করেন সহকর্মীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জের নিউ সেবা ফিজিওথেরাপি সেন্টারে প্রবীণ কর্মী ফজিলাতুন্নেছার বিদায় সংবর্ধনা

আপডেট : ০৯:৩৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫