ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার সোনাতলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • 45

বগুড়ার বগুড়ার সোনাতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় সোনাতলা গার্লস স্কুল সংলগ্ন মাঠে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সাংসদ  হেলালুজ্জামান তালুকদার লালু।
তিনি বলেন, “বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের রাষ্ট্রপতি হবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী হবেন দেশরত্ন তারেক রহমান। আগামী দিনে কোনোভাবেই নির্বাচন বানচাল হতে দেওয়া হবে না।” তিনি আরও বলেন, নেতাকর্মীদেরকে সমস্ত লোক লালসা থেকে বিরত থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক সাংসদ আলহাজ কাজী রফিকুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা ও ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ড. শাহ মোহাম্মদ শাহজাহান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদুল নবী সালাম, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক নিপন, মহিলা দল  কেন্দ্রীয় নেত্রী শায়লা আক্তার প্রমুখ।  এসময় উপস্থিত ছিলেন মনি পঞ্চায়েত কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান  বিএনপি নেতা আলহাজ্ব মহিদুল ইসলাম রিপন, আলহাজ্ব মোশারফ হোসেন। এছাড়াও অন্য অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,  উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান হাবিব রাজা, বিএনপি নেতা আহসান হাবিব মোহন, আহসান হাবিব রতন, ভিপি এমদাদুল হক টুকু,  পৌর বিএনপির নেতা রাজ্জাকুল ইসলাম, সেলিম রেজা বাবলা, যুবদল নেতা মাহমুদুর রহমান রনি, পাভেল আহমেদ, ছাত্রদল নেতা জরিফুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বর্ণাঢ্য র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বগুড়ার সোনাতলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত

আপডেট : ০৯:০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫