ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গুণগত শিক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হলে প্রতিটি শিশুকে সঠিকভাবে গড়ে তুলতে হবে- সাবেক মেয়র নান্নু

বগুড়ার সোনাতলায় জাহাঙ্গীর আলম গুড মর্নিং কেজি স্কুলের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার ৪ঠা সেপ্টেম্বর  সকালে স্কুল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে  বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সোনাতলা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম নান্নু।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, গুণগত শিক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হলে প্রতিটি শিশুকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। এজন্য শিক্ষক, অভিভাবক ও সমাজের সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আমাদের গুড মর্নিং কেজি স্কুল শুরু থেকেই মানসম্মত শিক্ষা প্রদানে অঙ্গীকারবদ্ধ। আমি চাই এই স্কুলের শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই সাফল্যের নজির গড়ে তুলুক।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র স্কুলের পরিচালক এটিএম রেজাউল করিম মানিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনায়েতুর রশীদ, নান্  কনস্ট্রাকশন সোসাইটির কনসালটেন্ট তাইফুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ শামসুদ্দিন ও অভিভাবক মেহেন্দ্র নাথ প্রামানিক, বর্তমান প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, ইসলামী ব্যাংক সোনাতলা বাজার শাখার ম্যানেজার আমিরুল ইসলাম, ডা. সুজন এবং অভিভাবক সদস্য শাহারুল ইসলাম লাজু প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গুড মর্নিং কেজি স্কুলটি দীর্ঘ ২১বছর  হলো এলাকায় সুনাম অর্জন করেছে। মানসম্মত শিক্ষা, শৃঙ্খলা ও প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের মাধ্যমে এ স্কুল শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা অর্জন করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম জানান, শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বর্তমানে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। শুরু থেকেই বিদ্যালয়টি উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম স্থান অর্জন করে আসছে।

ফলাফল প্রকাশ শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে নম্বার পত্র ও ক্রেস্ট  পুরস্কার তুলে দেওয়া হয়। অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বিশিষ্টজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

গুণগত শিক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হলে প্রতিটি শিশুকে সঠিকভাবে গড়ে তুলতে হবে- সাবেক মেয়র নান্নু

আপডেট : ০৫:৩৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫