ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে হাজীগঞ্জ উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল | Rknews71  

মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হাজীগঞ্জ উপজেলা যুবলীগ। “৭৫ এর খুনিদের চক্রান্ত রুখে দাঁড়াও বাংলাদেশ” এই শ্লোগানে শনিবার বিকালে হাজীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবালের নেতৃত্বে এদিন বিকালে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ “বঙ্গবন্ধু শেখ মুজিব” চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এরপর মিছিলটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশস্থলে এসে শেষ হয়।

উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেলের উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহিরুল ইসলাম মামুন।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী, কালচোঁ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ-সহযোগি সংগঠনের নেতা-কর্মী ও সমর্থরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে হাজীগঞ্জ উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল | Rknews71  

আপডেট : ১১:৫৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২