বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জে স্মরণকালের বৃহত্তম আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে এ আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ইমাম হোসেনের নেতৃত্বে মৎস্যজীবী দলের কয়েক শতাধিক নেতাকর্মী ও সমর্থক আনন্দ মিছিল ও পথসভায় অংশগ্রহণ করেন।
এদিন বিকালে হাজীগঞ্জ পৌর হকার্স মার্কেটের খেয়াঘাট থেকে মিছিলটি বের হয়ে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে জড়ো হন মৎস্যজীবী দলের নেতাকর্মীরা।
এরপর প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি. মমিনুল হকের নেতৃত্বে অনুষ্ঠিত বিএনপির মিছিল ও পথসভায় অংশগ্রহণ করে মৎস্যজীবী দলের উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন, সহ-সভাপতি শাহআলম চৌধুরী, মতু, মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সাধারণ সম্পাদক সজীব, মাহফুজ, মজিবুর রহমান, দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক মনির হোসেন, প্রচার রাশেদসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পৌর নেতৃবৃন্দের মধ্যে সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক খোরশেদ আলম সর্দার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক সুমন হোসেন, প্রচার সম্পাদক সুমন’সহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এছাড়াও সদর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি খোকন, সিনিয়র সহ-সভাপতি শরীফ, বড়কুল পূর্ব ইউনিয়নের সভাপতি ওয়াজকুরুনী, সহ-সভাপতি মোহাম্মদ উল্যাহ, সাধারণ সম্পাদক শাহজামাল, হাটিলা পূর্ব ইউনিয়নের সভাপতি ডা. রিপন ও সাধারণ সম্পাদক নবীর হোসেন সহ সকল ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।




















