ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রামগঞ্জে চাচার হাতে ভাতিজা খু”ন, আ’ট’ক ২

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:২৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • 103

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে চাচার আঘাতে ভাতিজার মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়নের ব্রক্ষ্মপাড়া করাতী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম সানোয়ার হোসেন (৩৫)। তিনি স্থানীয় সোনালী লাইফ ইনসুরেন্স কোম্পানিতে কর্মরত ছিলেন এবং জামায়াতে ইসলামী’র ওই ওয়ার্ড শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

নিহতের স্ত্রী তন্নী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে চাচা কামাল ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান সানোয়ার।

এ ঘটনায় রামগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত কামালের দুই ছেলে রাকিব ও রাহাতকে আটক করেছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

রামগঞ্জে চাচার হাতে ভাতিজা খু”ন, আ’ট’ক ২

আপডেট : ০৬:২৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫