ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিজানুর রহমান লিটনের খাবার বিতরন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জে অসহায়, দুস্থ ও মাদাসা পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেছেন, জেলা বিএনপির সদস্য ও চাঁদপুর- ৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম মিজানুর রহমান লিটন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে তিনি (রোববার) দুপুরে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠে তিন শতাধীক অসহায় ও দুঃস্থসহ শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।

এসময় পৌর বিএনিপর সাবেক যুগ্ম সম্পাদক টিপু সুলতান জমিদার, বিএনপি নেতা জাকির মুন্সী, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রাশেদ গাজী ও মিজানুর রহমান, পৌর মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক আবু তাহের, যুব নেতা জাকির হোসেন, আনোয়ার হোসেন, জসিম মৃধাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খাবার বিতরণকালে সংবাদকর্মীদের উদ্দেশ্যে এম মিজানুর রহমান লিটন বলেন, সুসময় ও দুঃসময়’সহ সবসময় বিএনপির সাথে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। আগামি জাতীয় সংসদ আমি চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকা থেকে আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই নির্বাচনী এলাকা থেকে আরো মনোনয়ন প্রত্যাশী আছেন। তবে দল যাকে মনোনিত করবে এবং যিনি মনোনয়ন পাবেন, আমরা তার পক্ষে কাজ করবো। আমরা ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী ও তারেক রহমানকে আগামির প্রধানমন্ত্রী করবো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিজানুর রহমান লিটনের খাবার বিতরন

আপডেট : ০৮:২১:১০ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫