ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

(ডাকসু) নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই: গুজবের বিরুদ্ধে সেনা সদর দপ্তরের সতর্কবার্তা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৫৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • 73

আসন্ন বিশ্ববিদ্যালয়সমূহের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পৃক্ততা নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে, সেটিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে সেনা সদর দপ্তর। সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) সেনা সদর দপ্তর থেকে পাঠানো এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেনাবাহিনীর নাম ব্যবহার করে বিভ্রান্তিকর গুজব ছড়াচ্ছে। এ ধরনের অপপ্রচার দেশের স্বাভাবিক স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা এবং সার্বিক নির্বাচনী পরিবেশকে ব্যাহত করতে পারে।

বাংলাদেশ সেনাবাহিনী স্পষ্ট করে জানিয়েছে, ডাকসু বা দেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না। এর আগেও আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি পরিষ্কারভাবে জানানো হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেনাবাহিনী আশা করে দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য এই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন হবে এবং তা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি ইতিবাচক উদাহরণ তৈরি করবে।

প্রার্থী, ভোটার এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি সেনাবাহিনীর পক্ষ থেকে আন্তরিক শুভকামনা জানানো হয়েছে। একই সঙ্গে সেনাবাহিনী সকলকে আহ্বান জানিয়েছে বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সতর্ক থাকতে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার জন্য।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সেনাবাহিনীর এই স্পষ্টীকরণ বিভ্রান্তি দূর করবে এবং নির্বাচনী পরিবেশকে আরও স্বচ্ছ করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

(ডাকসু) নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই: গুজবের বিরুদ্ধে সেনা সদর দপ্তরের সতর্কবার্তা

আপডেট : ১১:৫৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫