ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যৌথ বাহিনীর অভিযানে চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ থেকে মা’দ’ক ব্যবসায়ী আ’ট’ক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:১৮:২৮ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • 104

চাঁদপুর জেলার সদর ও ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ইয়াবা, গাঁজা, নগদ অর্থ এবং মাদক ব্যবসায় ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিকেল ৩টা ২০ মিনিটে সদর উপজেলার হরিণাঘাট এলাকায় মোস্তফা কারী (৩২) ও শাহিনা বেগম (৩৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা ও নগদ ৭১ হাজার টাকা উদ্ধার করা হয়।

৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ভোর ৬টা ৫ মিনিটে ফরিদগঞ্জ উপজেলার কালির বাজার এলাকায় আল আমিন (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৬৫ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, একটি মোবাইল ফোন এবং একটি গাঁজা পরিমাপের মেশিন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামাল ও গ্রেফতারকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

যৌথ বাহিনীর অভিযানে চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ থেকে মা’দ’ক ব্যবসায়ী আ’ট’ক

আপডেট : ০৭:১৮:২৮ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫