ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার সোনাতলায় জমি দখলের চেষ্টা, গাছ কর্তন ও প্রা’ণনা’শের হু’মকি’র অভিযোগ

বগুড়ার সোনাতলা উপজেলার মন্ডমালা (নয়াপাড়া) গ্রামে পারিবারিক সম্পত্তি দখলকে কেন্দ্র করে এক পরিবারের  গাছ কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী  উক্ত গ্রামের শাহ আলম বেপারীর ছেলে শাহিন মিয়া জানান,  তার বাবার নামীয় গড়চৈতন্যপুর মৌজার দাগ নং- ২০৫, ২০৬ ও ২২৭ এর মোট ২৬ শতক জমি তারা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। কিন্তু একই গ্রামের নজরুল ইসলাম,  আরিফ, শরিফুল, মোজাফফর,জলিল ও আজিজ  দীর্ঘদিন ধরে ওই জমি দখলের পাঁয়তারা চালিয়ে আসছে।

থানায় অভিযোগে সুত্রে জানাযায়, গত ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে বিবাদীরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালায়। এ সময় তারা উক্ত জমিতে থাকা প্রায় ৫০টি ফলজ ও বনজ গাছ এবং বাঁশঝাড় কেটে ফেলে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। বাধা দিতে গেলে ধারালো অস্ত্র দিয়ে শাহিন মিয়াসহ তার পরিবারের সদস্যদের উপর হামলার চেষ্টা করা হয়। প্রাণ বাঁচাতে তারা স্থান ত্যাগ করতে বাধ্য হন।

শাহিন মিয়ার দাবি, ঘটনার পর থেকে বিবাদীরা প্রকাশ্যে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ ও আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

এ ঘটনায় স্থানীয় প্রত্যক্ষদর্শীসহ  অনেকেই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ইতোমধ্যে শাহিন মিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বগুড়ার সোনাতলায় জমি দখলের চেষ্টা, গাছ কর্তন ও প্রা’ণনা’শের হু’মকি’র অভিযোগ

আপডেট : ০৭:২৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫