ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবে মোবাইল ফোন না পেয়ে কিশোরের আ”ত্মহ”ত্যা

  • সুমন আহমেদ
  • আপডেট : ০৯:১৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • 116

মতলব উত্তরে মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমান করে সাব্বির (১৪) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ছেঙ্গারচর পৌরসভার কলাকান্দা রোডে বাবুলের পাঁচ তলা ভবনের তৃতীয় তলার ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. সাব্বির প্লাম্বার মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতো। কয়েকদিন ধরে সে একটি মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য পরিবারের কাছে আবদার করে আসছিল। কিন্তু বয়স কম হওয়ায় পরিবার মোবাইল ফোন কিনে দেয়নি। এ নিয়ে সে অভিমান করে দুই দিন খাবার খায়নি। বুধবার সন্ধ্যায় মা রেশমা আক্তার তাকে শাসন করলে সাব্বির নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকির পরও দরজা না খুললে তার মা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সাব্বিরকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত সাব্বিরের বাড়ি মতলব উত্তর উপজেলার বারোআনি শিকদার বাড়ি। সে জহির শিকদার ও রেশমা আক্তারের ছেলে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক অভিমান থেকেই কিশোর সাব্বির আত্মহত্যা করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা সবাইকে সন্তানদের মানসিক দিক থেকে সচেতন হওয়ার আহ্বান জানাই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলবে মোবাইল ফোন না পেয়ে কিশোরের আ”ত্মহ”ত্যা

আপডেট : ০৯:১৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫