ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে মাইক্রোবাসে আ”গু”ন 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • 125
ঢাকা থেকে চাঁদপুরগামী একটি মাইক্রোবাসে গ্যাস লিক হয়ে আগুন লেগে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরপাথালিয়া নামক স্থানে বেড়িবাঁধ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন মতলব উত্তর ফায়ার স্টেশনের সাব স্টেশন অফিসার মো. জহিরুল ইসলাম।
দুর্ঘটনায় কবলিত গাড়িটির মালিক সরোয়ার। চালক ছিলেন মোহাম্মদ আজাদ। তবে গাড়ির মধ্যে কোনো যাত্রী ছিলেন না।
সাব অফিসার মো. জহিরুল ইসলাম বলেন, সকালে সরকারি জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছে।
আগুনে ওই গাড়িটির প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। গ্যাস লিকেজ থেকেই আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে মাইক্রোবাসে আ”গু”ন 

আপডেট : ০৩:০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫