ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার-১ | Rknews71

চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ মো. মুন্না (২০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৪ জুন) রাতে চাঁদপুর সদর মডেল থানাধীন স্টেডিয়াম রোডস্থ নুশিন ইলেকট্রনিক্স দোকানের সামনে থেকে গাঁজাসহ তাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি মো. মুন্না ভোলা জেলার দুলালহাট থানার নীলকমল ইউনিয়নের চর-যমুনা গ্রামের আলতাজ দালাল বাড়ীর মো. রফিকের ছেলে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন রাতে চাঁদপুর সদর মডেল থানাধীন স্টেডিয়াম রোডস্থ নুশিন ইলেকট্রনিক্স দোকানের সামনে মাদক বিরোধী অভিযান অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান কায়কোবাদ।
এ সময় ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি মো. মুন্নাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার-১ | Rknews71

আপডেট : ০৭:৩৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২