ডাকসু ও জাকসুতে ছাত্রশিবিরের বিজয় উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জ ১নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার ১নং ওয়ার্ডের আল আমিন নগরের মহিউদ্দিন গ্যারেজে দোয়ার আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য রাখেন, নিবেদন শিল্পী গোষ্ঠীর পরিচালক আব্দুন নূর জালালী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ ইকবাল হোসেন। ইউনিট সভাপতি মুহা. মহিউদ্দিনের আয়োজনে দোয়া অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সভাপতি আব্দুল গাফফার।
নিবেদন শিল্পী গোষ্ঠীর সদস্যরা ইসলামী ও দলীয় সংগীত পরিবেশন করেন।
আব্দুন নূর জালালী বলেন, ডাকসু ও জাকসুর মতো ছাত্রশিবিরকে দেশের সকল প্রতিষ্ঠানে চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে বিজয় অর্জন করতে হবে। সততা, আদর্শ ও নৈতিকতা দিয়ে মানুষের মন জয় করতে হবে। ডাকসুতে সাধারণ শিক্ষার্থীদের ভোটাধিকার ও মতামত প্রতিফলিত হওয়ায় আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।’
দোয়া মাহফিলে উপস্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দের উদ্দেশে মোঃ ইকবাল হোসেন বলেন, শিক্ষা বলতে বোঝায়- প্রচলিত শিক্ষাব্যবস্থার সঙ্গে আল্লাহ প্রদত্ত কোরআন, রাসুল (সা.)-এর সুন্নাহ ও ইসলামি শরীয়তের জ্ঞান অর্জন এবং তা জীবনে প্রয়োগ করা। এটি শুধু ইবাদতের বিষয় নয় বরং মানব জীবনের সব দিক। আচার-আচরণ, নৈতিকতা, সামাজিক সম্পর্ক, অর্থনীতি, রাজনীতি, সবকিছুকে সঠিক পথে পরিচালনার মূল চাবিকাঠি।




















