ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার সোনাতলায় ট্রাক – সিএনজি সং’ঘ’র্ষে প্রা’ণ গেল  কাঁচামাল ব্যবসায়ীর

পরিবারের জীবিকার জন্য ভোর রাতে বাজারের পথে রওনা হয়েছিলেন ব্যবসায়ী ইয়াদুল আকন্দ (৪০)। কিন্তু আর ঘরে ফেরা হলো না তার। সড়কে  একটি ট্রাক কেড়ে নিল তার জীবন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত ভোর রাতে  বগুড়ার সোনাতলা পৌরসভা এলাকার বোচারপুকুর মোড়ে (সোনাতলা-মোকামতলা সড়ক) এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াদুল আকন্দ সদর উপজেলার মন্ডমালা গ্রামের মৃত হারেজ উদ্দীন আকন্দের ছেলে। তিনি কাঁচামাল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সোনাতলা বাজার থেকে মহাস্থান পাইকারি বাজারে কাঁচা তরকারি সংগ্রহের উদ্দেশে সিএনজিতে রওনা দেন ইয়াদুল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক সিএনজিকে মুখোমুখি ধাক্কা দেয়। সিএনজি চালক আহত হলেও যাত্রী ইয়াদুল ছিটকে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

সংবাদ পেয়ে সোনাতলা থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং সিএনজি জব্দ করে থানায় নিয়ে যায়।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত ট্রাক ও চালককে শনাক্ত করতে চেষ্টা  চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বগুড়ার সোনাতলায় ট্রাক – সিএনজি সং’ঘ’র্ষে প্রা’ণ গেল  কাঁচামাল ব্যবসায়ীর

আপডেট : ০১:০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫