চাঁদপুরে যৌথ বাহিনীর চলমান মাদকবিরোধী অভিযানে আবারও সফলতা এসেছে। সদর উপজেলার সিটিবাইপাস রোড এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত যৌথ বাহিনী।
যৌথ বাহিনীর প্রেস ব্রিফ অনুযায়ী, গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে চাঁদপুর জেলায় দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) রাত ৯টার দিকে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযানে মাদক ব্যবসায়ী হিসেবে তালিকাভুক্ত মো. সিয়াম (২২) ও সানজিদ (২৩) কে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
পরে আটককৃত ব্যক্তিদের এবং উদ্ধারকৃত মদ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে




















