ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ছয় মাদক ব্যবসায়ী আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • 1493

চাঁদপুর সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত ছয়জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৮১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জানা যায়, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হয়। ধারাবাহিক এ অভিযানের অংশ হিসেবে সোমবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে পুরান বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী এমরান (৩৯), বাদল (৪৩), দেলোয়ার (৪০), মাহবুল (৪৪), জাফর (৩৫) ও মো. দুলাল (৩৭) কে আটক করে যৌথ বাহিনী। পরবর্তীতে তাদের কাছ থেকে মোট ৮১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্য ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাঁদপুর জেলায় চলমান এই বিশেষ অভিযানের ফলে এলাকায় মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। নিয়মিত অভিযান অব্যাহত থাকলে মাদক নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুর সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ছয় মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৮:০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫