ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার সোনাতলায় সাংবাদিকদের সাথে নবাগত ওসির  মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়ার সোনাতলায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রেসক্লাবে এ সভার আয়োজন করে সোনাতলা প্রেসক্লাব।

সভায়  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি শহিদুল ইসলাম শাহিন।

এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু, সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম, সাংবাদিক জাহিনুর ইসলাম, শামীম হোসেন সুজন, ফায়সাল আহম্মেদ, বিকাশ কর্মকার, তৌহিদুল ইসলাম, হারুন অর রশিদ ও আমিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সমাজের সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরদিকে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের ভূমিকা অপরিসীম। তাই সাংবাদিক ও পুলিশের মধ্যে সুসম্পর্ক ও সহযোগিতা বজায় থাকলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। তারা মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অতিথির বক্তব্যে ওসি রওশন কবির বলেন,

সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা সমাজের সমস্যাগুলো সামনে আনেন, যা সমাধানে আমাদের সহায়ক হয়। আমি চাই সাংবাদিকরা দায়িত্বশীলভাবে কাজ করবেন, আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি—সোনাতলার আইনশৃঙ্খলা উন্নয়নে আমি সবসময় আন্তরিক থাকব।

তিনি আরও বলেন, পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।

আলোচনা শেষে উপস্থিত সবাই সাংবাদিক ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করে সমাজের কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বগুড়ার সোনাতলায় সাংবাদিকদের সাথে নবাগত ওসির  মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট : ১০:০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫