ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার, থানায় হস্তান্তর

কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:৩২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • 128

চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে যৌথ বাহিনী জেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করছে। বিশেষ করে দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে চলমান এ অভিযানে ইতিমধ্যেই বেশ কয়েকজন আসামি গ্রেফতার হয়েছে।

এরই ধারাবাহিকতায় বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) রাত ৯টা ৫ মিনিটে কচুয়া উপজেলায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলার হাড়িচাইল এলাকা থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোঃ জসিম (৪০) কে গ্রেফতার করা হয়।

অভিযান চলাকালে গ্রেফতারকৃত জসিমের নিকট থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যৌথ বাহিনী তাকে আটক করে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কচুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, চাঁদপুর জেলায় মাদক ব্যবসা ও অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। কেউ অপরাধ করলে ছাড় দেওয়া হবে না। বিশেষ করে তালিকাভুক্ত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য যৌথ বাহিনীর অভিযান চলমান থাকবে।

চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার জনগণের সহযোগিতা ও তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে মাদক ব্যবসায়ী ও অপরাধীরা নির্মূল হবে এবং জনজীবন হবে শান্তিপূর্ণ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার, থানায় হস্তান্তর

কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ১২:৩২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫