ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে মা”দক ব্যবসায়ী গ্রে”ফতার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:১৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • 111

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ২টা ৫ মিনিটে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে শাহরাস্তি উপজেলার মেহের সাকিন এলাকা থেকে মোঃ মাসুদ আলম (৩৮) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

যৌথ বাহিনী জানায়, গ্রেফতারকৃত মাসুদ আলম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তিনি তালিকাভুক্ত অপরাধী। উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেফতারকৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহরাস্তি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে মা”দক ব্যবসায়ী গ্রে”ফতার

আপডেট : ০৭:১৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫