ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ আদালত: ১৯ প্রতিষ্ঠানে জরিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:১৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • 123

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযানে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ফরিদগঞ্জ বাজার এলাকার ১৫টি দোকান, ৩টি রেস্তোরাঁ ও একটি ডেন্টাল ক্লিনিক পরিদর্শন করা হয়। এ সময় প্রতিষ্ঠানগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ খাবার ও প্রস্তুতিমূলক পণ্য বিক্রি, এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘনের নানা প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানগুলোকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, খাদ্যপণ্যে ভেজাল, মেয়াদোত্তীর্ণ দ্রব্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা সরাসরি জনস্বাস্থ্যের জন্য হুমকি। তাই নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই ধরনের অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

যৌথ বাহিনীও জানিয়েছে, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা, নিরাপত্তা এবং আইন মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, নিয়মিত এ ধরনের অভিযান চালানো হলে ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার বিক্রি অনেকাংশে কমে যাবে এবং ভোক্তারা উপকৃত হবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ আদালত: ১৯ প্রতিষ্ঠানে জরিমানা

আপডেট : ০৬:১৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫