ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৩

চাঁদপুর সদর উপজেলায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়নের কালিভাংতি সংলগ্ন বাবুরহাট-টু-পেন্নাই সড়কের লালদিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই যাত্রী আব্দুল করিম সরকার (৬০) নিহত হন। তিনি মতলব দক্ষিণ উপজেলার মধ্যম দীঘন্দী গ্রামের মৃত সিদ্দিক রহমানের ছেলে।

চাঁদপুর সদর উপজেলার হাঁপানিয়া গ্রামের আলী হোসেনের স্ত্রী ছুনিয়া বেগম (৩৩)। গুরুতর আহত অবস্থায় তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।মতলব দক্ষিণ উপজেলার মধ্যম দীঘন্দী গ্রামের বাসিন্দা হাওয়া রেগম (৫০)। বর্তমানে তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন। একই উপজেলার মাস্টারবাজার এলাকার বাসিন্দা শেখ ছাদী (২২)। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই (নিঃ) স্বপন নন্দী হাসপাতালে গিয়ে নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশ।

এলাকাবাসীর অভিযোগ, বাবুরহাট-টু-পেন্নাই সড়কের এই অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সরু রাস্তা ও অতিরিক্ত গতির কারণে এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা বেড়েই চলেছে। তারা দ্রুত সড়কে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৩

আপডেট : ১২:০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫