ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার সোনাতলায় ভটভটির সকাপ ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে প্রা’ণ গেল  সিহাবের

বগুড়ার সোনাতলায় ভেলুরপাড়া–চরপাড়া সড়কে ভটভটির সকাপ ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল মামুনুর রশিদ সিহাবের (২৫)। রোববার সকাল সাড়ে ১১টার দিকে চরপাড়ার মাঝামাঝি হলিদাবগার বাউয়াইটোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিহাব গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের পশু চিকিৎসক গোলাম রব্বানীর একমাত্র ছেলে। জীবিকার তাগিদে তিনি সোনাতলার স্থানীয় প্রতিষ্ঠান রংধনু ট্রেডার্সে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। অল্প বয়সে সংসারের ভার কাঁধে তুলে নিলেও আর ঘরে ফেরা হলো না তার। পেছনে রেখে গেলেন শোকাহত বাবা-মা স্ত্রী  আর এক ছোট্ট সন্তান।
স্থানীয়রা জানান, সিহাব ভটভটি চালিয়ে পণ্য সরবরাহে যাচ্ছিলেন। পথে হঠাৎ সকাপ ভেঙে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন, বিশেষ করে মাথায় মারাত্মক আঘাত পান। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
অকাল প্রয়াণে পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোক। সহকর্মীরা জানান, সিহাব ছিলেন পরিশ্রমী ও আন্তরিক। একমাত্র উপার্জনক্ষম সন্তান ও ছোট্ট নাতিকে নিয়ে বাবা-মা এখন দিশেহারা।
এ বিষয়ে রংধনু ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. নাজিম উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে প্রতিষ্ঠানের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এলাকার মানুষ অভিযোগ করেছেন, ভেলুরপাড়া–চরপাড়া সড়কে নিয়মিতভাবে বিভিন্ন ঝুঁকিপূর্ণ ভটভটি  চলাচল করে। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা অবৈধ যানবাহনের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বগুড়ার সোনাতলায় ভটভটির সকাপ ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে প্রা’ণ গেল  সিহাবের

আপডেট : ০৮:১১:১০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫