ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার সোনাতলায়  বি’ষা’ক্ত ট্যাবলেট খেয়ে অ’ন্তঃস’ত্ত্বা গৃহবধূর আ”ত্মহ”ত্যা

বগুড়ার সোনাতলায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে তানজিলা খাতুন (২৪) নামে নয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার (২১ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তানজিলা খাতুন সোনাতলা থানার নিশ্চিন্তপুর দক্ষিণপাড়া গ্রামের মো. শিহাব উদ্দিনের স্ত্রী ও আবু তাহের প্রামানিকের মেয়ে।

থানা সূত্রে জানা গেছে, পারিবারিক অভিমান থেকে তানজিলা বিকেলে বাবার বাড়ির শয়নঘরে গোপনে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং বমি করতে থাকেন। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে সিএনজিচালিত অটোরিকশাযোগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে সদর উপজেলার সাবগ্রাম এলাকায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় খবর পেয়ে সোনাতলা থানার এসআই (নিঃ) মো. শামীম রেজা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বগুড়ার সোনাতলায়  বি’ষা’ক্ত ট্যাবলেট খেয়ে অ’ন্তঃস’ত্ত্বা গৃহবধূর আ”ত্মহ”ত্যা

আপডেট : ০৭:৪৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫