ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে খামারের পাহারাদারকে বেঁধে রেখে ১৯টি গরু চু”রি

  • রিয়াজ শাওন
  • আপডেট : ১০:১১:০২ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • 202

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের মনিহার গ্রামের মেহেরবাড়ীতে হক এগ্রো খামার থেকে একরাতে ১৯টি গরু চুরি হয়েছে। রবিবার গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতচক্র খামারের পাহারাদারকে বেঁধে রেখে দুর্ধর্ষ এ চুরির ঘটনা ঘটায়। এতে খামার মালিক মুমিনুল হক প্রায় ২৫ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টা থেকে ভোর ৫টার মধ্যে এ ঘটনা ঘটে। খামারে দায়িত্বে থাকা পাহারাদার শাহজাহান কাজীকে প্রথমে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। এরপর তার হাত-পা বেঁধে ফেলে রাখা হয়। পরে ডাকাতরা পরিকল্পিতভাবে খামারের ১৯টি গরু ট্রাকে তুলে নিয়ে যায়। ভোরে স্থানীয়রা এসে শাহজাহানকে উদ্ধার করেন।

খামার মালিক মুমিনুল হক সাংবাদিকদের বলেন, “আমি এই খামারটি অনেক কষ্ট করে দাঁড় করিয়েছি। রাতারাতি আমার সব শেষ হয়ে গেল। ১৯টি গরু হারিয়ে আমি এখন প্রায় নিঃস্ব হয়ে গেছি। প্রশাসনের কাছে আমার একটাই দাবি—যেভাবেই হোক আমার গরুগুলো যেন উদ্ধার করা হয়।”

গ্রামের অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, “এতো বড় চুরির ঘটনা আগে এ এলাকায় ঘটেনি। নিরাপত্তা ব্যবস্থা না থাকায় খামারি ও সাধারণ মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছে। পুলিশ প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে ভবিষ্যতে আরও বড় ঘটনা ঘটতে পারে।”

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাহার মিয়া জানান, “খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। আশা করছি অচিরেই চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।”

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করলে সংঘবদ্ধ চক্র আশপাশের আরও খামারকে টার্গেট করতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে খামারের পাহারাদারকে বেঁধে রেখে ১৯টি গরু চু”রি

আপডেট : ১০:১১:০২ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫