ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর লঞ্চঘাটে ১ হাজার ৫৩০ পিস ইয়া”বা’সহ রোহিঙ্গা যুবক গ্রে”প্তার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৫২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • 108

চাঁদপুর লঞ্চঘাট থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ নূরুল আমিন (২৬) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে নৌ থানা পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বিআইডব্লিউটিএ’র ২নং পল্টুন থেকে তাকে আটক করা হয়। পরে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

চাঁদপুর নৌ থানার ওসি এ কে এম এস ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই রাতে লঞ্চঘাট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় নূরুল আমিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের বাম পকেট থেকে কালো কস্টিপে মোড়ানো মোট ১ হাজার ৫৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে ওসি ইকবালের নেতৃত্বে এসআই আবুল হাশেম, কনস্টেবল বিপ্লব ও খালেদ অংশ নেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ইয়াবাগুলো চট্টগ্রাম থেকে এনে চাঁদপুর হয়ে অন্যত্র পাচারের চেষ্টা করা হচ্ছিল।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬ হাজার টাকা। এই মাদক কোথায় পাচার হচ্ছিল এবং কারা এর সাথে জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে।

চাঁদপুর নৌ থানার ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত নূরুল আমিন রোহিঙ্গা নাগরিক। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চাঁদপুর লঞ্চঘাটকে কেন্দ্র করে মাদক চোরাচালান প্রতিরোধে পুলিশ সবসময় সজাগ রয়েছে বলে জানিয়েছেন নৌ থানার ওসি। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। লঞ্চঘাট ও নদীপথকে মাদকমুক্ত রাখতে আমরা কঠোর অবস্থানে আছি।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুর লঞ্চঘাটে ১ হাজার ৫৩০ পিস ইয়া”বা’সহ রোহিঙ্গা যুবক গ্রে”প্তার

আপডেট : ০৭:৫২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫