ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে সেনা তত্ত্বাবধানে যৌথ অভিযান: ৩৫,০০০ টাকা জরিমানা ও ৭টি গাড়ি জব্দ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৩১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • 316

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় চাঁদপুর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথ বাহিনী ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করে। সকাল ১০:৩০ থেকে বিকেল ২:৩০ পর্যন্ত চলা এই অভিযানে পুলিশের সঙ্গে সমন্বয় করে চালানো হয় তল্লাশি।

ভ্রাম্যমাণ চেকপোস্টে মোট ৬০টি যানবাহন তল্লাশি করা হয়। লাইসেন্সবিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ি, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর অভিযোগে ৭টি মামলা দায়ের করা হয়। এছাড়া, ৩৫,০০০ টাকা জরিমানা আরোপ এবং ৭টি গাড়ি জব্দ করা হয়।

চাঁদপুর আর্মি ক্যাম্পের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইন ও নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে। সেনাবাহিনী কঠোর অবস্থান বজায় রাখছে এবং আইনের শাসন মেনে চলা নিশ্চিত করার জন্য নিয়মিত তদারকি চালিয়ে যাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে সেনা তত্ত্বাবধানে যৌথ অভিযান: ৩৫,০০০ টাকা জরিমানা ও ৭টি গাড়ি জব্দ

আপডেট : ১১:৩১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫