ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের কুমিল্লাপ্রীতি : ২,৪০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • 116

কুমিল্লার সড়ক ও গ্রামীণ অবকাঠামো মেরামত ও উন্নয়নে ২ হাজার ৪০০ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প গ্রহণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। জেলার বিভিন্ন উপজেলা ও অঞ্চলের উন্নয়নে নেওয়া এ প্রকল্পে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে মুরাদনগরে।

সূত্র জানায়, উপদেষ্টা আসিফ মাহমুদের নিজ উপজেলা মুরাদনগরে বরাদ্দ রাখা হয়েছে ৪৫৩ কোটি টাকা। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে দেবীদ্বারে ৩৩৮ কোটি টাকা, যেটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর নিজ উপজেলা।

প্রকল্পের আওতায় জেলার গ্রামীণ সড়ক সংস্কার, সেতু ও কালভার্ট নির্মাণ, বাজার-সংলগ্ন অবকাঠামো উন্নয়নসহ জনসাধারণের সরাসরি উপকারে আসবে এমন বহুমুখী কার্যক্রম হাতে নেওয়া হবে। এতে স্থানীয় মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

এলজিইডি বলছে, প্রকল্পের কাজ বাস্তবায়ন হলে কুমিল্লার বিভিন্ন এলাকায় টেকসই উন্নয়ন নিশ্চিত হবে এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার মান উন্নত হওয়ার মাধ্যমে উৎপাদনশীলতা ও জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের কুমিল্লাপ্রীতি : ২,৪০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

আপডেট : ০৩:০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫