ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালী বেগমগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

  • সুজন মাহমুদ
  • আপডেট : ০৬:২২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • 194

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমিন বাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির দুটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে এসে আমিন বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে, উভয় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যরা আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান জানান, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে নিরাপত্তা জোরদার ও গতিসীমা নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

নোয়াখালী বেগমগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

আপডেট : ০৬:২২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫