ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে যৌথ বাহিনীর চেকপোস্টে, জব্দ হলো একাধিক যানবাহন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৪০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • 245

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় সড়ক নিরাপত্তা নিশ্চিত ও ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত আলীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে এবং পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ চেকপোস্ট বসানো হয়।

অভিযানে যৌথ বাহিনী সড়কে চলাচলকারী মোট ১১০টি যানবাহন তল্লাশি করে। এ সময় লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর মতো অনিয়ম ধরা পড়ে।

অভিযানের অংশ হিসেবে মোটরসাইকেল চালক ও প্রাইভেটকার মালিকদের বিরুদ্ধে ১০টি মামলা দায়ের করা হয়। এছাড়া ট্রাফিক আইন অমান্য করায় সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১৫টি যানবাহন জব্দ করা হয় এবং সেগুলোকে থানার হেফাজতে নেওয়া হয়েছে।

দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইন অমান্য, ফিটনেসবিহীন যানবাহন ব্যবহার ও লাইসেন্স ছাড়া গাড়ি চালানোসহ সড়ক পরিবহনে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম দমনে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে চলবে বলে জানা গেছে।

অভিযান চলাকালে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়। সাধারণ মানুষ এ উদ্যোগকে স্বাগত জানায় এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানায়।

এ ধরনের অভিযানের মাধ্যমে সড়ক নিরাপত্তা আরও জোরদার হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে যৌথ বাহিনীর চেকপোস্টে, জব্দ হলো একাধিক যানবাহন

আপডেট : ০৭:৪০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫