ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবে মোঃ নুরু মিঝি ফ্রিজ টিভি কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ 

মতলব উত্তর উপজেলার উদ্দমদী গ্রামে মরহুম মোঃ নুরু মিঝি ফ্রিজ টিভি কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে উদ্দমদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকারের উপস্থিতিতে ফাইনাল ম্যাচ উদ্বোধন করেন মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হক।
ইতালি প্রবাসী মোঃ আবুল খায়ের মিঝির সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, সমাজসেবক নোয়াব আলী দেওয়ান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, ফরাজীকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, তারেক জিয়া সাইবারদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক সোহেল রানা সরকার। খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুস সালাম। সার্বিক সহযোগীতায় ছিলেন, মোঃ আলআমিন, মোঃ মেজবাহ, মোঃ আরাফাত রাফি, মোঃ আবুল আব্দুল্লাহ সহ যুবসমাজ।
খেলায় ফাইনাল ম্যাচে অংশগ্রহন করে রয়েল ষ্টার স্পোর্টিং ক্লাব ঢাকা বনাম এসকে স্পোর্টিং ক্লাব উদ্দমদী। ১-০ গোলে রয়েল ষ্টার স্পোর্টিং ক্লাব ঢাকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এসকে স্পোর্টিং ক্লাব উদ্দমদী।
খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার। এসময় তিনি বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে অন্যন্য ভূমিকা রাখে। সমাজে এ ধরনের খেলাধুলা ফুটবল বা ক্রিকেট আয়োজন থাকলে যুবসমাজ মধ্যে ভালো সংস্কৃতি ফিরে আসবে। যারাই আজকের এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
আলমগীর সরকার আরও বলেন, নিয়মিত খেলাধুলা অনুশীলন করলে খেলোয়াড় তৈরি হবে। কারণ ভালো খেলোয়াড় গ্রাম পর্যায় থেকেই তৈরি হয়। বিশেষ করে খেলাধুলার মধ্যে থাকলে যুবসমাজ সামাজিক অপরাধে জড়িত হবে না। মাদক, ইভটিজিং, সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বাঁচতে খেলাধুলা অন্যরকম একটি মাধ্যম। তাই আমি অনুরোধ করব যারা সচেতন ব্যক্তি আছেন, তারা এধরণের খেলা আয়োজন অব্যাহত রাখবেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলবে মোঃ নুরু মিঝি ফ্রিজ টিভি কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ 

আপডেট : ০৮:৫৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫