ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:১৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • 72

বাংলার হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে দেশব্যাপী প্রস্তুতি চলছে জোরেশোরে। পূজা উৎসবকে সামনে রেখে চাঁদপুর জেলায়ও চলছে নানা আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ। এরই অংশ হিসেবে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজার্থীদের নির্বিঘ্নে উৎসব উদযাপন নিশ্চিত করতে পূজা মণ্ডপগুলোতে সরেজমিন পরিদর্শন করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পুলিশ সুপার মহোদয় প্রথমে শাহরাস্তি থানাধীন ঐতিহ্যবাহী মেহের কালীবাড়ী পূজা মণ্ডপে যান। সেখানে তিনি পূজামণ্ডপে স্থাপিত সিসিটিভি ক্যামেরা, প্রবেশ ও প্রস্থান পথের নিরাপত্তা ব্যবস্থা, অগ্নি নির্বাপণ কার্যক্রম এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। পরে তিনি হাজীগঞ্জ থানাধীন শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির পরিদর্শন করেন।

এ সময় পুলিশ সুপার মহোদয় পূজা মণ্ডপের আয়োজক ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি পূজা উদ্যাপন কমিটিকে উৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার আহ্বান জানান এবং প্রতিটি মণ্ডপে স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে সার্বিক সহায়তার আশ্বাস দেন।

পুলিশ সুপার আরও বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি বাংলাদেশের একটি সর্বজনীন উৎসব। এখানে সব ধর্মের মানুষ একসঙ্গে মিলেমিশে আনন্দ ভাগাভাগি করে। আমরা চাই, চাঁদপুর জেলায় প্রতিটি পূজা মণ্ডপে আনন্দ, শান্তি ও নিরাপত্তার পরিবেশ নিশ্চিত হোক।”

এ সময় উপস্থিত ছিলেন— জনাব আব্দুল হাই চৌধুরী, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল), শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা। এছাড়া স্থানীয় পূজা উদযাপন পরিষদ, মন্দির কমিটি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

চাঁদপুর জেলা পুলিশের এই উদ্যোগে পূজা উদযাপন পরিষদসহ স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর শারদীয় দুর্গাপূজা উদযাপনের আশা ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার

আপডেট : ১২:১৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫