ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • রিয়াজ শাওন
  • আপডেট : ০৬:৩৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • 115
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে চাঁদপুরের হাজীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে পূর্ব বাজার ও প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর বি.এম. কলিম উল্লাহ ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের সহ-সেক্রেটারি জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ও জেলা মজলিসে সূরার অন্যতম সদস্য হাফেজ মীর হোসাইন এবং উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোজাম্মেল হোসেন মজুমদার (পরান)।
বক্তারা বলেন, “৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা আর ব্যালট ডাকাতির নির্বাচন চাই না। আমরা চাই কেন্দ্র দখলমুক্ত নির্বাচন, যেখানে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে। এর একমাত্র পথ হচ্ছে পিআর (PR) পদ্ধতির নির্বাচন। এই পদ্ধতি ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
তারা আরও অভিযোগ করেন, একটি মহল আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে দিয়ে আবারও প্রহসনের নির্বাচন আয়োজনের চেষ্টা করছে। তবে দেশের জনগণ তা হতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল হাসনাত পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুলসংখ্যক জামায়াতের নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
RK / SAIF
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আপডেট : ০৬:৩৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫