ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে চাঁ’দাবা’জ আ’ট’ক, ৫০ হাজার টাকা উদ্ধার

চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত এক চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চরভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে যৌথ বাহিনী মোঃ ভাসানী (৩২) নামের তালিকাভুক্ত এক চাঁদাবাজকে আটক করে। তার কাছ থেকে চাঁদাবাজির মাধ্যমে আদায়কৃত নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

অভিযান শেষে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত টাকা হাইমচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যৌথ বাহিনী জানিয়েছে, জেলায় আইনশৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে চাঁ’দাবা’জ আ’ট’ক, ৫০ হাজার টাকা উদ্ধার

আপডেট : ০৮:৪৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫