নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্থান, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন চত্বর, যা একসময় গর্ব ও গৌরবের প্রতীক ছিল। কিন্তু আজ তা পরিচিত শুধু “চৌরাস্তা” নামে। হারিয়ে ফেলছে তার মূল পরিচয়, গুরুত্ব ও ঐতিহ্য।
বীরশ্রেষ্ঠ মোঃ রুহুল আমিন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিজের জীবন উৎসর্গ করে পেয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ বীরত্বের স্বীকৃতি। তার নামেই স্থাপন করা হয় এই চত্বর। উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে যুক্ত করা, স্মরণ করিয়ে দেওয়া কীভাবে একজন নোয়াখালীর সন্তান জাতির জন্য নিজের সর্বস্ব ত্যাগ করেছেন।
কিন্তু বর্তমানে চত্বরটির পরিবেশ চরম অব্যবস্থাপনায়।
অগোছালো ট্রাফিক
হকারে পরিপূর্ণ ফুটপাত
দেয়ালে নেই শহীদের কোনো চিত্র বা তথ্য
পরিচ্ছন্নতার অভাব
একজন স্থানীয় শিক্ষক বলেন,
শুধু নাম দিয়েই যদি দায়িত্ব শেষ হয়, তবে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রকৃত সম্মান দিচ্ছি না। শিশু-কিশোরদের জানতেই হবে কে ছিলেন রুহুল আমিন।
স্থানীয় তরুণদের দাবি:
– চত্বরটির সৌন্দর্যবর্ধন
– একটি ছোট ম্যুরাল বা স্মৃতিস্তম্ভ
– রুহুল আমিনের জীবনী নিয়ে ডিজিটাল বোর্ড বা প্ল্যাকার্ড স্থাপন।
শহীদদের সম্মান শুধু নামে নয়, যত্ন ও দায়িত্বে প্রকাশ পায়।
এই চত্বরটি সংস্কার ও মর্যাদায় ফিরিয়ে আনা এখন সময়ের দাবি তাতে করে নতুন প্রজন্ম জানবে, শ্রদ্ধা করবে, অনুপ্রাণিত হবে।
RK / SAIF




















