ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাতলায় সরকারি ক’বর’স্থানে’র প্রাচীর ভেঙে জরাজীর্ণ : চু’রি হচ্ছে ইট

বগুড়ার সোনাতলা পৌর এলাকার একমাত্র সরকারি কবরস্থানটি অবস্থিত হাসপাতাল টু বালুয়াহাট রোডে আগুনিয়াটাইড় গ্রামে। দীর্ঘদিন ধরেই কবরস্থানের দুই পাশের  প্রাচীর ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। পশ্চিম পাশে প্রায় ৪০ ফুট ও পূর্ব পাশে প্রায় ৬০ ফুট প্রাচীর ভেঙে গিয়ে অরক্ষিত হয়ে পড়েছে পবিত্র এই কবরস্থানটি।

কবরস্থানের তত্ত্বাবধায়ক ও উপজেলা মসজিদের ইমাম মাও. আফজাল হোসেন জানান, পাশের জমির মালিকরা  কবরস্থানের সাইট থেকে মাটি টান দেওয়ার কারণে  প্রাচীর ভেঙে যাচ্ছে। দ্রুত সংস্কার না করায় পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। তিনি আরও জানান, সুযোগ বুঝে এলাকার মাদকসেবীরা ভাঙা প্রাচীর থেকে ইট খুলে নিয়ে যাচ্ছে। ইতোমধ্যেই বহু ইট চুরি হয়ে গেছে।

এমন পরিস্থিতিতে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, কবরস্থান মুসল্লিদের শেষ শয্যা হলেও এর প্রতি যথাযথ যত্ন নেওয়া হচ্ছে না। দ্রুত কবরস্থানের প্রাচীর সংস্কার না হলে এটি সম্পূর্ণভাবে ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

RK / SAIF

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সোনাতলায় সরকারি ক’বর’স্থানে’র প্রাচীর ভেঙে জরাজীর্ণ : চু’রি হচ্ছে ইট

আপডেট : ০৬:৪২:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫