ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা ও ফরিদপুর হচ্ছে নতুন বিভাগ, আসছে দুটি নতুন উপজেলা

দেশের প্রশাসনিক মানচিত্রে যুক্ত হতে যাচ্ছে নতুন রঙ। ফরিদপুর ও কুমিল্লাকে স্বতন্ত্র বিভাগে উন্নীত করার প্রক্রিয়া চূড়ান্ত ধাপের দিকে এগোচ্ছে। পাশাপাশি গঠন করা হবে দুটি নতুন উপজেলা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর অক্টোবরের প্রথম সপ্তাহেই বসবে জাতীয় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠক। সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

এর আগেই গত ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লাকে নতুন বিভাগ করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে কুমিল্লার মুরাদনগর উপজেলাকে ভেঙে ‘বাঙ্গরা উপজেলা’ এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাকে ভাগ করে ‘ফটিকছড়ি উত্তর উপজেলা’ গঠনের খসড়া অনুমোদনও দেওয়া হয়।

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী—

ফরিদপুর বিভাগে থাকবে: ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর।

কুমিল্লা বিভাগে থাকবে: কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী।

বর্তমানে দেশে রয়েছে মোট ৮টি বিভাগ—ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। সর্বশেষ ২০১৫ সালে ময়মনসিংহকে বিভাগে উন্নীত করা হয়েছিল।

তবে এর আগেও এমন প্রস্তাব উঠেছিল। ২০২২ সালের ২৭ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার বৈঠকে বৃহত্তর ফরিদপুরকে নিয়ে “পদ্মা বিভাগ” এবং কুমিল্লা ও আশপাশের জেলা নিয়ে “মেঘনা বিভাগ” করার প্রস্তাব উঠলেও অর্থনৈতিক সংকটের কারণে তা স্থগিত করা হয়।

বর্তমান সরকারের উদ্যোগে ফের গতি পেয়েছে নতুন বিভাগ গঠনের প্রক্রিয়া। তবে প্রশাসনিক ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

RK / SAIF

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কুমিল্লা ও ফরিদপুর হচ্ছে নতুন বিভাগ, আসছে দুটি নতুন উপজেলা

আপডেট : ০৭:৫২:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫