ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে জেলা প্রশাসক গোল্ডকাপে রেফারির পক্ষপাতিত্বের অভিযোগে মানববন্ধন

চাঁদপুরে চলমান ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। রেফারিদের পক্ষপাতমূলক আচরণ ও জেলা ক্রীড়া সংস্থার নিয়মবহির্ভূত সিদ্ধান্তের প্রতিবাদে শাহরাস্তি উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরে অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় ক্রীড়াবিদ, খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, জেলা ক্রীড়া সংস্থার রেজুলেশনে বাইরের অনুমোদিত রেফারি দিয়ে ম্যাচ পরিচালনার কথা থাকলেও তা অমান্য করে স্থানীয় রেফারি নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে মাঠে নিরপেক্ষতা হারিয়ে গিয়ে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা প্রতিযোগিতার মান ও মর্যাদা ক্ষুণ্ণ করছে।
মানববন্ধনে বক্তারা বলেন, খেলাধুলা সমাজকে একত্রিত করার শক্তিশালী মাধ্যম হলেও নিয়ম ভঙ্গ ও স্বজনপ্রীতির কারণে খেলোয়াড়রা হতাশ হচ্ছে। এর আগে ২০১৮ সালে চাঁদপুর স্টেডিয়ামে শাহরাস্তির খেলোয়াড় ও কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ক্রীড়াঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবারের আসরেও রেফারিদের বিতর্কিত সিদ্ধান্তে বিভিন্ন উপজেলার খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তবে এবার প্রথমবারের মতো কোনো উপজেলা আনুষ্ঠানিকভাবে মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে।
বক্তারা জেলা প্রশাসকের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে যেন ন্যায়সঙ্গত, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে খেলা পরিচালিত হয়, সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিন ধরে জেলা প্রশাসক গোল্ডকাপ চাঁদপুরের জনপ্রিয় ফুটবল আসর হলেও প্রতিনিয়ত অনিয়ম ও বিতর্কে এর গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। ক্রীড়া বিশেষজ্ঞরা বলছেন, নিরপেক্ষ রেফারি নিয়োগ ও কঠোর নিয়ম মানার সংস্কৃতি গড়ে না উঠলে এ ধরনের প্রতিযোগিতা খেলোয়াড়দের প্রেরণা জোগানোর পরিবর্তে হতাশা তৈরি করবে।
RK / SAIF
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তিতে জেলা প্রশাসক গোল্ডকাপে রেফারির পক্ষপাতিত্বের অভিযোগে মানববন্ধন

আপডেট : ০৮:১৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫