ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন সেনাপ্রধান

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস্ কনফারেন্স (IPACC) শেষ করে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। তিনি শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে ঢাকায় আগমন করেন।

কনফারেন্সে অংশগ্রহণকারী ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সেনাপ্রধানরা মৈত্রী ও সহযোগিতা জোরদার করা, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয় নিয়ে আলোচনা করেন। সেনাবাহিনী প্রধান অংশীদারিত্ব ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক কমান্ডের কমান্ডিং জেনারেল General Ronald Patrick Clark এবং মালয়েশিয়ার সেনাবাহিনী প্রধান General Tan Sri Dato’ Sri Muhammad Hafizuddeain Jantan এর সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে আলোচনা হয় বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি, পেশাগত উন্নয়ন ও প্রশিক্ষণ, প্রতিরক্ষা উৎপাদনে প্রযুক্তি হস্তান্তর, রোহিঙ্গা প্রত্যাবাসন, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা বিষয়ে সহযোগিতা এবং যৌথ প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় নিয়ে।

সেনাবাহিনী প্রধান ২২ সেপ্টেম্বর ২০২৫ সরকারি সফরে মালয়েশিয়ায় গমন করেন এবং চারদিন ব্যাপী সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন, সফরে বাংলাদেশ সেনাবাহিনীর আঞ্চলিক কূটনৈতিক ও সামরিক অবস্থানকে আরও শক্তিশালী করবে।

RK / SAIF

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন সেনাপ্রধান

আপডেট : ০৮:৪৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫