ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

মতলব উত্তর উপজেলার হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির নেতৃবৃন্দরা মতবিনিময় করেছেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার মন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা শেষে দূর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করেন নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসীম উদ্দিন খান বাবুল।
ছেংগারচর বাজার মন্দিরের সভাপতি যুধিষ্ঠী বাড়ৈর সভাপতিত্বে ও মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসের‌ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রবিউল হক, ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমেদ মুন্সী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান, সাধারণ সম্পাদক নূরুল হক জিতু, পৌর বিএনপির সভাপতি মোঃ নান্নু মিয়া প্রধান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশফাক আহমদ সংগ্ৰাম, সনাতন ধর্মালম্বী নেতা গোপাল দাস, গনেশ রায় প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সকলেই এদেশের নাগরিক। তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমাদের প্রত্যেকের। সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় বিএনপি বিগত দিনের ন্যায় বিএনপি তাদের পাশে রয়েছে। জেলার হিন্দু অধ্যুষিত এলাকায় নিরাপত্তার জন্য আমাদের দলীয় নেতাকর্মীরা রাত জেগে পাহারা দিচ্ছে। আমরা সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ার জন্য অনেক রক্তের বিনিময়ে আজকের দিনটা পেয়েছি।
RK / SAIF
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

আপডেট : ০৫:৫৬:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫