ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন লোগো নিয়ে আলোচনায় জামায়াতে ইসলামী

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:২৫:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • 154

বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের লোগো পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। দলীয় প্রতীক দাঁড়িপাল্লা অপরিবর্তিত থাকলেও নতুন লোগোতে জাতীয় পতাকার আদলের নকশা যুক্ত করার বিষয়ে আলোচনা চলছে। এতে রাজনৈতিক অঙ্গনে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে দলীয় প্রধান ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। এসময় তোলা ছবিতেই জাতীয় পতাকার মতো রঙের সমন্বয়ে জামায়াতের একটি নতুন লোগো প্রকাশ্যে আসে। ছবিটি ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানিয়েছেন, দলের লোগো পরিবর্তনের প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে বেশ কয়েকটি নকশা তৈরি হয়েছে আমিরের নির্দেশনায়। তবে কোনটি চূড়ান্তভাবে ব্যবহার করা হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, বৈঠকের ছবিতে যে লোগোটি দেখা গেছে, সেটি ভুলবশত ব্যবহৃত হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই নতুন লোগো নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে।

দলীয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত লোগোগুলোর মধ্যে দাঁড়িপাল্লা প্রতীক অক্ষুণ্ন রেখে জাতীয় পতাকার রঙ ও আবহ যুক্ত করার চেষ্টা চলছে। নতুন লোগো চূড়ান্ত হলে তা দলীয় কার্যক্রমে ব্যবহার করা হবে।

RK / SAIF

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

নতুন লোগো নিয়ে আলোচনায় জামায়াতে ইসলামী

আপডেট : ০৬:২৫:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫